1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

সৌদি নিরাপত্তায় মক্কা জোটের জরুরি তৎপরতা, বৈঠকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ সময় দৃশ্য

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে মক্কা প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর গুরুত্বপূর্ণ তিন সদস্য সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিউইয়র্কে জাতিসংঘে সৌদি আরবের স্থায়ী মিশনের কার্যালয়ে বৈঠকে অংশ নেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

বৈঠকে তিন দেশের সেনাপ্রধানদের আসন্ন বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবকে সম্ভাব্য সহায়তার ধরন ও তা বাস্তবায়নের বিভিন্ন প্রক্রিয়াও সেনাপ্রধানদের বৈঠকে আলোচনায় আসবে বলে জানানো হয়েছে।

মক্কা প্রতিরক্ষা চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো চুক্তিভুক্ত কোনো একটি দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এদিকে সৌদি আরবের মক্কা এবং দেশটির বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

বৈঠকে তারা সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। আন্তর্জাতিক আইন মেনে চলা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মানের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

সমুদ্রপথে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে আঞ্চলিক স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। পাশাপাশি উত্তেজনা প্রশমনে উদ্যোগ নেওয়া এবং চলমান আঞ্চলিক সংকটগুলোর শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে