1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নির্বাচনে প্রস্তুতির লক্ষ্যে লক্ষ্মীপুরে এন সি পির সমন্বয় সভা ও কর্মশালা অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪৭ সময় দৃশ্য

মোঃ হাসান, লক্ষীপুর জেলা প্রতিনিধি:

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে ন্যাশনাল স সিটিজেনস পার্টি (এনসিপি)-র দিনব্যাপী সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী জেলা শহরের এক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এনসিপির লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূলে দলকে আরও সুসংগঠিত করা এবং জনগণের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে এনসিপি অগ্রণী ভূমিকা পালন করবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি স্তরে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী দেওয়ার লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
​সভায় উপস্থিত জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও কৌশলগত পরামর্শ প্রদান করেন। একই সাথে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও তরুণ নেতৃত্ব বিকাশে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়।
​সভায় জেলা এনসিপির শীর্ষ সারির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আগামী দিনের কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা নেতাদের হাতে সাংগঠনিক কর্মপরিকল্পনা তুলে দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে