ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের ০৯ নম্বর ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত জনপ্রিয় ইউপি সদস্য (মেম্বার) হাজি মুহাম্মদ আব্দুল হামিদ সেলিম তার শুভ জন্মদিনে সকল শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী এবং সাধারণ জনগণের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি দীর্ঘ ১৫ বছর ধরে অদম্য সাহসিকতা ও বিচক্ষণতার সঙ্গে নয় নম্বর ওয়ার্ডের জনগণের সেবা করে আসছেন। সাধারণ ও অসহায় মানুষের বিপদে-আপদে পাশে থাকা এই নেতা এলাকায় ‘জনগণের বন্ধু’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার নেতৃত্বে ও সক্রিয় ভূমিকায় বিগত দিনগুলোতে শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন আঞ্চলিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতি তরান্বিত হয়েছে।
জনসেবার পাশাপাশি তিনি অনলাইন সংবাদ মাধ্যম BB24news.com-এর অ্যাডভাইজার হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
নিজের শুভ জন্মদিনে দেশ-বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, প্রত্যক্ষ সাক্ষাৎ ও বিভিন্ন মাধ্যমে যারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি। এক বার্তায় হাজি মুহাম্মদ আব্দুল হামিদ সেলিম বলেন, “আপনাদের ভালবাসা ও ভালোবাসার এই বন্ধনই আমার পথচলার মূল প্রেরণা। আগামী দিনগুলোতেও যেন আপনাদের পাশে থেকে এভাবে সেবা করে যেতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।”
একটি উত্তর দিন