আব্দুল্লাহ জিসান, ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে লালমোহন পৌরসভা এলাকার একটি বসতঘর থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক দম্পতি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে এলাকায় মাদক কেনাবেচা ও সরবরাহের সাথে যুক্ত ছিল। গোপন সংবাদের মাধ্যমে তথ্য পেয়ে পুলিশ তাদের বসতঘরে তল্লাশি চালায়। এ সময় প্লাস্টিকের প্যাকেটে সুকৌশলে লুকিয়ে রাখা ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ অভিযান চালানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের এই সিন্ডিকেটের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
একটি উত্তর দিন