মোঃআইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে পুলিশি অভিযানে ১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাব্বির হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) রাত ১০:৪৫ ঘটিকার দিকে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান খোন্দকার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপালপুর রেলগেটের উত্তর পাশে অবস্থিত মকসেদ শপিং কমপ্লেক্সের সামনে এক বিশেষ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানকালে লালপুর থানা পুলিশ সাব্বির হোসেনকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।গ্রেফতারকৃত সাব্বির হোসেন নাটোর জেলার বড়াইগ্রাম থানার ভবানীপুর গ্রামের মোঃ জালাল উদ্দিন ও মোসাঃ সাহেদা বেগমের ছেলে।এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) sারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ ২৮ আগস্ট (শুক্রবার) গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
একটি উত্তর দিন