1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

লালপুরে সার বিতরণে অনিয়ম: ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৭৪ সময় দৃশ্য

মোঃআইয়ুব আলী লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে সার বিতরণে অনিয়মের অভিযোগে এক বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।​মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) চংধুপইল ইউনিয়নে পরিচালিত এক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন।​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চংধুপইল ইউনিয়নে সার বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স আকাশ এন্টারপ্রাইজ’-এ সার বিতরণে অনিয়মের সত্যতা মেলে।

পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।​অভিযানে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং আব্দুলপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের মাঝে সার বিতরণে যেকোনো প্রকার কারসাজি, কৃত্রিম সংকট তৈরি বা অনিয়মের বিরুদ্ধে লালপুর উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে