মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে রান্নাঘরের নোংরা পরিবেশ, ফ্রিজে পঁচা-বাসি খাবার রাখা এবং খাবারে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহারের দায়ে ৩টি খাবার হোটেলকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।
আজ শুক্রবার লক্ষ্মীপুর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এবং র্যাব-১১-এর এসআরবি নোয়াখালী ক্যাম্পের সহায়তায় শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পরিচালিত এ অভিযানে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে জরিমানা অনাদায়ের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ:
নুরজাহান হোটেল (উত্তর তেমুহনী): ৫ লাখ টাকা জরিমানা।
রাজমহল হোটেল (বাজার সড়ক, পোস্ট অফিসের সামনে): ৪ লাখ টাকা জরিমানা।
মোহাম্মদীয় হোটেল (উত্তর তেমুহনী): ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ও ভেজাল মুক্ত খাবার নিশ্চিত করতে জেলা জুড়ে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
একটি উত্তর দিন