1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির করুণ মৃত্যু

  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ সময় দৃশ্য

মো: হাসান, লক্ষীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক বৃদ্ধসহ তাঁর দুই নাতি-নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, পানিতে নামার পর বৃদ্ধ হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে তলিয়ে গেলে তাঁকে উদ্ধার করতে গিয়ে শিশু দুটিও পানিতে ডুবে প্রাণ হারায়।
​রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়িতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
​নিহতরা হলেন— শাকচর এলাকার মৃত আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে আবু সিদ্দিক (৭০), তাঁর ছেলে আব্দুল আজিজের শিশুপুত্র পিয়াস (৮) এবং মেয়ে সুমি আক্তারের শিশুকন্যা পপি আক্তার (৬)।
​স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আবু সিদ্দিক তাঁর নাতি পিয়াস ও নাতনি পপিকে সঙ্গে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি পানিতে ডুব দিলে দীর্ঘক্ষণ আর ওপরে ওঠেননি। দাদাকে ভেসে না উঠতে দেখে দুই শিশু পানিতে নেমে তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তারাও গভীর পানিতে তলিয়ে যায়।
​ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্বজন ও স্থানীয়রা পুকুরে তাঁদের সন্ধান পান এবং তিনজনেরই মরদেহ উদ্ধার করেন।
​স্থানীয় শাকচর ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান ফারুক একই পরিবারের তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও দুঃখজনক। পুরো এর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
​লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে