মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ‘মোহাম্মদিয়া ডাইন’-এ আয়োজিত এ সভায় সংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সদস্যগণ অংশ নেন।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সংগঠনের সাংগঠনিক ভিত মজবুত করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করা এবং রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা বৈষম্যহীন সমাজ গঠন ও নাগরিকদের অধিকার রক্ষায় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত সমন্বয় সভায় উপস্থিত নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা গ্রহণ করেন এবং রায়পুর উপজেলায় দলের সার্বিক কর্মকাণ্ড গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। এবং রায়পুরে যেভাবে মাদক ছড়িয়ে পড়েছে এনসিপির মেয়র পদপ্রার্থী ইব্রাহিম খলিল বলেন আমরা যদি মেয়র নির্বাচিত হই তাহলে রায়পুরকে একটি মাদকমুক্ত এবং সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত রায়পুর উপহার দিব ইনশাল্লাহ।
একটি উত্তর দিন