1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

রামগঞ্জে সিএনজিতে অস্ত্ররের ভয় দেখাইয়া ডাকাতি

  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ সময় দৃশ্য

মোঃ হাসান, লক্ষীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে সিএনজিতে যাতায়াতের সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এক নারী যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী রাহেলা বেগম লক্ষ্মীপুর সদর উপজেলার বড়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি করপাড়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বেপারী বাড়ির মৃত বসির উল্লাহর মেয়ে। ডুমুরিয়া মহিলা মাদ্রাসা সংলগ্ন তাজমত বেপারী বাড়িতে তার মেয়ের বাড়ি হওয়ায় তিনি প্রায়ই ওই এলাকায় যাতায়াত করেন।
ভুক্তভোগীর ছেলে রুবেল হোসেনের দাবি, প্রায় দেড় মাস আগে ডুমুরিয়া মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তার মা একটি সিএনজিতে ওঠেন। সিএনজিটি প্রথমে খালি ছিল। কিছুদূর যাওয়ার পর একজন যুবক এবং পরে নাগেরহাটের আগে আরও দুজন সিএনজিতে ওঠেন। চালকসহ মোট চারজন থাকাকালে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার মায়ের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
রুবেল হোসেন বলেন, ঘটনার পর তারা নিজেদের পক্ষ থেকে বিভিন্নভাবে বিষয়টি খোঁজার চেষ্টা করেছেন। তবে দীর্ঘ সময়েও কোনো সুরাহা না হওয়ায় এখন থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করতে সহায়ক হতে পারে—এমন সিসিটিভি ফুটেজও তাদের কাছে রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “আমার মা প্রায়ই ওই সড়ক দিয়ে যাতায়াত করেন। সেখানে আমার নানার বাড়ি এবং আমার বোনের বাড়ি রয়েছে। ঘটনার পর আমরা নিজেদের মতো করে অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোনো ফল পাইনি। এখন আমরা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমাদের কাছে সিসিটিভি ফুটেজও রয়েছে।”
এদিকে, গতকাল একই ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় এক কুরিয়ার সার্ভিসের প্রতিনিধির সঙ্গে একই ধরনের ঘটনার অভিযোগ ওঠার পর আগের ঘটনাটিও নতুন এর এর করে আলোচনায় এসেছে বলে জানান স্থানীয়রা।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িতদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে