রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪০টি চোরাই মোবাইল উদ্ধারসহ সংঘবদ্ধ চোরাই মোবাইল কারবারি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের হাতেনাতে ধরা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাই ও চুরি হওয়া মোবাইল সংগ্রহ করে কম দামে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের দামি স্মার্টফোন উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতরা মোবাইল চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে কম দামে ফোন কিনে তা সাধারণ মানুষের কাছে বা দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
একটি উত্তর দিন