বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বর্তমান রাজনৈতিক অবস্থান ও নীতি নিয়ে কড়া সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও ছাত্রনেতা আবু সাদিক কায়েম। তিনি অভিযোগ করেছেন যে, আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও একটি বিশেষ “মুজিববাদী বামচক্র” এখন বিএনপির ঘাড়ে চেপে বসে দলটিকে পরিচালিত করছে।
সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ও ছাত্র-জনতার আন্দোলন নিয়ে দেওয়া বক্তব্যে সাদিক কায়েম এ মন্তব্য করেন।
তিনি বলেন, “২৪-এর ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত গণআকাঙ্ক্ষাকে বাদ দিয়ে বিএনপি পুরোনো রাজনীতির ধারায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। বিগত সরকারের সুবিধাভোগী মুজিববাদী ও তথাকথিত বামচক্র নিজেদের স্বার্থ হাসিল করতে এখন বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। দলটি এখন এই চক্রের প্রেসক্রিপশনে চলে নিজেদের ঐতিহাসিক গণকমিটমেন্ট ও বিপ্লবের মূল্যবোধ থেকে বিচ্যুত হচ্ছে।”
ডাকসু ভিপি আরও উল্লেখ করেন, জুলাই বিপ্লবের শহীদের রক্তের দাগ না শুকাতেই বিচার প্রক্রিয়াকে গতিশীল না করে এবং গণভোটে উপস্থাপিত রাষ্ট্রীয় সংস্কারের রায়কে বাস্তবায়িত না করে সমঝোতার রাজনীতি করা হচ্ছে। ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্বের অপচর্চাকে পুনর্বাসনের প্রক্রিয়া দেখে মনে হচ্ছে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো কায়েমী স্বার্থান্বেষী বাম বা মুজিববাদী গোষ্ঠী যেন সাধারণ মানুষের জুলাই গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করতে না পারে। তরুণ সমাজ ও ছাত্র-জনতা এই ধরনের আপসকামিতা মেনে নেবে না এবং বিপ্লবের নীতি রক্ষায় রাজপথে থাকবে।
একটি উত্তর দিন