1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৭০ সময় দৃশ্য

এম.এ.এইচ রাকিবুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

তীব্র গরমে পথচারী ও সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণে মানবিক উদ্যোগ নিয়েছে আল-হক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং বিভিন্ন সম্মানিত ডোনারের সহযোগিতায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ স্থানে সুপেয় পানির টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

টিউবওয়েলগুলো স্থাপন করা হয়েছে উপজেলার (১)কানিহারী ইউনিয়নের মাদলার গোপ; (২) বড়মা, কানিহারী ; (৩) সুলতানপুর, ফাতেমা নগর এলাকায়। এসব স্থান দিয়ে চলাচলকারী পথচারী ও স্থানীয় বাসিন্দারা এখন সহজেই সুপেয় পানি পান করে তৃষ্ণা নিবারণ করতে পারবেন।

আল-হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আহছান আল হক বলেন, “তীব্র গরমে একজন পথচারীর এক গ্লাস পানির প্রয়োজন যেমন অনেক বড় স্বস্তির বিষয়, তেমনি মানুষের তৃষ্ণা নিবারণ করাও একটি মহৎ সাদাকাহর কাজ। এই মহতী উদ্যোগে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তায়ালা তাঁদের দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।”

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে আল-হক ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সামর্থ্য অনুযায়ী অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমে পথচারীদের জন্য বিনামূল্যে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে দাতা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা অব্যাহত থাকলে ত্রিশালের আরও গুরুত্বপূর্ণ স্থানে সুপেয় পানির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, গরমের সময়ে পথচারী ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ।

আল-হক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উদ্যোগে আর্থিকভাবে সহযোগিতাকারী সকল ডোনারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে