1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
পূজায় একদিনের সাপ্তাহিক ছুটি বাতিল করে প্রজ্ঞাপন, তবে থাকছে তিনদিনের টানা ছুটি আগামী ডিসেম্বরে নিষিদ্ধ রাজনৈতিক দলের অপতৎপরতা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি ডিবিপ্রধানের কাফরুল থানা পুলিশের অভিযানে রাকিব হত্যার রহস্য উদ্‌ঘাটন, মূল আসামি গ্রেফতার বাংলাদেশ ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আইফোন ডুও কেন অনন্য, যেসব ফিচারে চমকে দেবে ব্যবহারকারীদের তেলের বাড়তি দামের দায় ইউক্রেন ও ডেমোক্র্যাটদের ঘাড়ে চাপালেন ট্রাম্প ৩০ ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির খবর লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৩৫ মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ মোবাইল কোর্ট ৩ প্রতিষ্ঠানে ২৭ হাজার টাকা জরিমানা

মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ

  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৬ সময় দৃশ্য

এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ভুয়া কাগজপত্র ব্যবহার করে দেশে আনা ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ টাকা। এছাড়া ট্রাকটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ট্রাকযোগে ঢাকার দিকে পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তল্লাশি চৌকি থেকে প্রায় ৫০০ গজ দূরে ট্রাকটি রেখে চালক পালিয়ে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০টি বস্তায় থাকা ৯ হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

এ সময় ট্রাকের ড্যাশবোর্ড থেকে কাস্টমসের নথিপত্র স্ক্যান ও জালিয়াতির মাধ্যমে তৈরি করা ‘বিল অব এন্ট্রি’ ও চালানপত্রের কপি উদ্ধার করা হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে এসব কাগজপত্র ভুয়া বলে নিশ্চিত হওয়া যায়।

বিজিবি জানায়, জব্দ করা জিরা ও ট্রাকের মোট আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকার পাশাপাশি সংযুক্ত সড়কগুলোতেও গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। জাল কাগজপত্র ব্যবহার করে শুল্ক ফাঁকির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, উদ্ধার করা ভারতীয় জিরা ও ট্রাকটি আইনগত প্রক্রিয়া শেষে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে