1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
অক্টোবরে আরও ভয়ংকর ডেঙ্গু: ৩ দিনে কেড়ে নিল ২৭ প্রাণ পূজায় একদিনের সাপ্তাহিক ছুটি বাতিল করে প্রজ্ঞাপন, তবে থাকছে তিনদিনের টানা ছুটি আগামী ডিসেম্বরে নিষিদ্ধ রাজনৈতিক দলের অপতৎপরতা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি ডিবিপ্রধানের কাফরুল থানা পুলিশের অভিযানে রাকিব হত্যার রহস্য উদ্‌ঘাটন, মূল আসামি গ্রেফতার বাংলাদেশ ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আইফোন ডুও কেন অনন্য, যেসব ফিচারে চমকে দেবে ব্যবহারকারীদের তেলের বাড়তি দামের দায় ইউক্রেন ও ডেমোক্র্যাটদের ঘাড়ে চাপালেন ট্রাম্প ৩০ ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির খবর লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৩৫ মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ

আগামী ডিসেম্বরে নিষিদ্ধ রাজনৈতিক দলের অপতৎপরতা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি ডিবিপ্রধানের

  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৪ সময় দৃশ্য

আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের যেকোনো ধরনের অপতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক বার্তা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
​বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ বার্তা দেন।
​সংবাদ সম্মেলনে আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্ভাব্য কর্মসূচি বা নাশকতার আশঙ্কা এবং দলটির শীর্ষ নেতৃত্বের দেশে ফেরার গুঞ্জন নিয়ে ডিবি প্রধানের কাছে জানতে চাওয়া হয়। জবাবে ডিবি প্রধান শফিকুল ইসলাম স্পষ্ট জানিয়ে দেন, “আইন বিরোধী ও যাদের কার্যক্রম আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, দেশে তাদের কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। কার্যক্রম নিষিদ্ধ দলের যেকোনো তৎপরতা রুখতে এবং ঢাকা মহানগরীর মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থা সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ রয়েছে।”
​তিনি আরও উল্লেখ করেন, আইন অনুযায়ী নিষিদ্ধ দলের যেকোনো অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত আইনি পদক্ষেপের পাশাপাশি গ্রেপ্তার অভিযান জোরদার রাখা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার মতো কোনো সুযোগ কোনো মহলকে দেওয়া হবে না বলে তিনি কঠোর হুশিয়ারি পুনর্ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে