1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল তিন দোকান, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ সময় দৃশ্য

এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বহরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মন্নানের মালিকানাধীন সার ও কীটনাশকের দোকান ইসলাম ট্রেডার্স, হাসানুজ্জামান বাবুর মুদি দোকান এবং একটি টেইলারের দোকান পুড়ে যায়।
স্থানীয়রা জানান, গভীর রাতে বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানের ভেতরে থাকা মালামাল বের করে আনার সুযোগ পাননি ব্যবসায়ীরা। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
ইসলাম ট্রেডার্সের সার ও কীটনাশকসহ প্রায় সব মালামাল পুড়ে গেছে। দোকানটির মালিকের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
অন্যদিকে, হাসানুজ্জামান বাবুর মুদি দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি। একই আগুনে টেইলারের দোকানের কাপড়, সেলাই মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ভোরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিনটি দোকানই পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছাইয়ের স্তূপের মধ্যে পড়ে আছে পোড়া মালামাল ও ভাঙাচোরা সরঞ্জাম। সর্বস্ব হারিয়ে হতাশায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এদিকে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মনতোষ মল্লিক বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, অগ্নিকাণ্ডের ঘটনা শুনে একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিধি মোতাবেক সরকারি সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে