1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর ঢাকা জেলা প্রশাসন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ সময় দৃশ্য

মাদকদ্রব্যের অপব্যবহার ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা জেলা প্রশাসন। এখন থেকে ঢাকা জেলার যেকোনো স্থানে মাদক বিক্রি, সরবরাহ, ব্যবহার কিংবা বাল্যবিবাহের উদ্যোগ সংক্রান্ত তথ্য ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে জানালেই তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। সেই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে নিশ্চিত করেছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

​ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুধু প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে মাদক ও বাল্যবিবাহের মতো শিকড় গেড়ে বসা সামাজিক অপরাধ শতভাগ নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সাধারণ নাগরিকদের সরাসরি অংশগ্রহণ ও সচেতনতা। স্থানীয়দের কাছ থেকে দ্রুত ও সঠিক তথ্য পেলে অপরাধ ঘটার আগেই বা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সহজ হবে।

​ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম জানান, সামাজিক অপরাধ দমনে দায়িত্বশীল নাগরিকদের উৎসাহ দিতেই এই পুরস্কারের ঘোষণা। প্রাপ্ত তথ্য আগে মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করা হবে এবং সত্যতা মিললে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। এরপর তথ্যদাতার গোপনীয়তা রক্ষা করেই তার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে বিশেষ উপহার।

​যেভাবে তথ্য পাঠানো যাবে:

ঢাকা জেলার বাসিন্দারা যেকোনো স্থান থেকে নাম প্রকাশ না করে ৩টি মাধ্যমে জেলা প্রশাসনকে তথ্য জানাতে পারবেন—

​ওয়েবসাইট: hellodc.bd ভিজিট করে তথ্য জমা দেওয়া যাবে।

​মোবাইল অ্যাপ: গুগল প্লে-স্টোর (Google Play Store) থেকে ‘হ্যালো ডিসি’ (Hello DC) অ্যাপটি ডাউনলোড করে সরাসরি তথ্য পাঠানো যাবে।

​হটলাইন নম্বর: সরাসরি কল করা যাবে ০৯৬৩৯০০৬০৬০ এই নম্বরে।

​প্রশাসনের প্রত্যাশা, নাগরিকদের এই সরাসরি সংযোগের ফলে অপরাধীদের নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়বে এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মটি একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে