1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

মাদকসেবনের অপরাধে ১ জনের কারাদণ্ড ও জরিমানা​

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ সময় দৃশ্য

মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবন ও মাতলামি করার অপরাধে জরিফ আলী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।​গত ০৯ সেপ্টেম্বর রাত ১১টা ২০ মিনিটে লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।​পুলিশ সূত্রে জানা যায়, আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ মজিবর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স আব্দুলপুর (সবুরপাড়া) গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বসতবাড়ীতে গাঁজা সেবন করে মাতলামি করা অবস্থায় মোঃ জরিফ আলীকে আটক করা হয়। আটককৃত জরিফ আলী ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।​আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২১ ধারা অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।​পরবর্তীতে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (লালপুর) ঘটনার সংক্ষিপ্ত বিচার শেষে আসামী জরিফ আলীকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাকে আরও ৫ (পাঁচ) দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে