1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

বিয়ের প্রতিশ্রুতিতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা জাহিদ মুন্সি গ্রেপ্তার

  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ সময় দৃশ্য

গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা জাহিদ মুন্সিকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দলটির কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্বরত ছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ও মামলা হওয়ার পর তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃত জাহিদ মুন্সি কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে।

​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে কালীগঞ্জের একটি দোকানে ঘড়ি কিনতে গিয়ে ওই কলেজছাত্রীর সঙ্গে পরিচয় হয় জাহিদ মুন্সির। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ উঠেছে, প্রেমের সুযোগ নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জাহিদ ওই তরুণীকে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন এবং গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। পরবর্তীতে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে তিনি বারবার ভুক্তভোগীকে হেনস্থা করতে থাকেন।

​পরবর্তীতে ভুক্তভোগী জাহিদকে বিয়ের কথা বললে তিনি নানা বাহানায় সময় ক্ষেপণ করতে থাকেন। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে জাহিদ আত্মগোপনে ছিলেন।

​তথ্যপ্রযুক্তির সহায়তায় পুবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে কালীগঞ্জ থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

​এদিকে, জাহিদ মুন্সির বিরুদ্ধে মামলা হওয়ার পর এনসিপির স্থানীয় ও জেলা কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়—দলীয় শৃঙ্খলা ও নৈতিকতাভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার বা অব্যাহতি প্রদান করা হয়েছে।

​কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে