1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য এআইয়ের নিরাপত্তাব্যবস্থা ভেঙে জৈব অস্ত্রের তথ্য, কিমি নিয়ে উদ্বেগ সেঞ্চুরির পর রোহিতের অদ্ভুত উদযাপন, গিবসের প্রশ্ন ‘ওটা কী ছিল!’ কিশোর গ্যাং দিয়ে দখল-চাঁদাবাজি, পৃষ্ঠপোষকদের খুঁজছে পুলিশ

ফুটবল খেলায় অতিথি না করায় ভুয়া ‘১৪৪ ধারা’ জারি, ছাত্রদল নেতাকে শোকজ

  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৩ সময় দৃশ্য

নাটোরের লালপুরে দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্যবাহী একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অতিথি না করায় এলাকায় অবৈধভাবে মাইকিং করে ভুয়া ‘১৪৪ ধারা’ জারির অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। ওই ঘটনার জেরে সংগঠনবিরোধী ও শৃঙ্খলাভঙ্গের অপরাধে সংশ্লিষ্ট নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ছাত্রদল।
​ঘটনাটি ঘটে লালপুর উপজেলার কেশবপুর গ্রামে। স্থানীয় সূত্র জানায়, কেশবপুর গ্রামে প্রায় ছয় দশক ধরে গ্রামবাসীর আয়োজনে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। রেওয়াজ অনুযায়ী কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিকে সেখানে অতিথি করা হয় না; গ্রামের প্রবীণ ব্যক্তিরাই বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
​তবে শুক্রবার (২১ আগস্ট) আয়োজিত ফাইনাল খেলায় নিজেকে বিশেষ অতিথি করার দাবি তোলেন লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য মারুফ আলী। আয়োজক কমিটি স্থানীয় ঐতিহ্য বজায় রেখে তা প্রত্যাখান করলে তিনি বেআইনিভাবে মাইকিং করিয়ে এলাকায় ১৪৪ ধারা জারির ভুয়া ঘোষণা দেন। এর ফলে গ্রামে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঐতিহ্যবাহী ফাইনাল খেলাটি ভেস্তে যায়।
​এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে তুমুল সমালোচনা শুরু হলে নজরে আসে ছাত্রদল কেন্দ্রীয় ও স্থানীয় হাইকমান্ডের। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে নাটোর জেলা ছাত্রদলের পক্ষ থেকে অভিযুক্ত মারুফ আলীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে লিখিতভাবে এর জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
​এ ঘটনায় স্থানীয় প্রবীণ ও ক্রীড়ামোদী ক্ষোভ প্রকাশ করে জানান, ব্যক্তিগত স্বার্থে প্রশাসন ও আইনের দোহাই দিয়ে এমন ভুয়া খবর ছড়িয়ে খেলাই বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে