বাংলাদেশ পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজারেরও বেশি জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ৪ হাজার নিরস্ত্র সাব-ইন্সপেক্টর (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ সদস্য নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং পুলিশ বাহিনীর কার্যক্ষমতা বাড়াতে বর্তমান সরকার নতুন পদে নিয়োগের এ সিদ্ধান্ত নিয়েছে। পদগুলো দ্রুত সৃজন করে পর্যায়ক্রমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এছাড়া পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি দূর করতে আগামী ৫ বছরে ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। নতুন পদ সৃজিত হলে আঞ্চলিক পর্যায়েও জনবল বৃদ্ধি পাবে বলে উল্লেখ করা হয়।
একটি উত্তর দিন