1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

নতুন প্রভাষক সহ বিভিন্ন পদে চাকুরী নিয়োগ দিচ্ছে ইবি

  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ সময় দৃশ্য

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগে শিক্ষক ও মেডিকেল অফিসার পদে স্থায়ী নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রশাসন। আগ্রহী ব্যক্তিদের আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র পৌঁছে দিতে হবে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগে ১ জন সহকারী অধ্যাপক, ৩৩ জন প্রভাষক ও চিকিৎসাকেন্দ্রে একজন মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। এতে সমাজকল্যাণ বিভাগে সহকারী অধ্যাপক পদে ৬ গ্রেডে একজন, প্রভাষক পদে ৯ গ্রেডে লোক প্রশাসন (১), রাষ্ট্রবিজ্ঞান (৩), ডেভেলপমেন্ট স্টাডিজ (২), শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (২), ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ (৩), সোশ্যাল ওয়েলফেয়ার (৩), কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম (৩), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (৩), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (৩), মার্কেটিং (৩), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (১), ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (২), এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি (১), ফাইন আর্টস (১), ইংরেজি (১) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (১) পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া চিকিৎসাকেন্দ্রের জন্য
মেডিকেল অফিসার পদে ৮ গ্রেডে একজন সাইকিয়াট্রিক নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
আবেদন ফরম, নিয়োগের শর্তাবলী ও প্রয়োজনীয় তথ্যসমূহ জনতা ব্যাংক (পিএলসি), ইবি শাখা, কুষ্টিয়া এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে