মোঃআইয়ুব আলী লালপুর (নাটোর)প্রতিনিধি:
সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মেসেজিং অ্যাপের আইডি হ্যাক করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোরের লালপুরে চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। গত২৯ আগস্ট বিকেল গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। উপজেলার মোহরকয়া এলাকার মোঃ সুজন মন্ডলের টিনশেড ঘর থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— মোহরকয়া (ভাঙ্গাপাড়া) গ্রামের মোঃ মাসুদ রানার ছেলে মোঃ মারুফ আলী (২১), একই এলাকার মোঃ সুজন মন্ডলের ছেলে মোঃ মেহেদী হাসান ওরফে সবুজ (২৩) এবং বিলমাড়ীয়া (হাউসপাড়া) গ্রামের মোঃ উফাজ মালিথার ছেলে মোঃ আতিকুর রহমান (২০)।পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।#মোঃআইয়ুব আলী# লালপুর সংবাদদাতা#নাটোর# মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।
একটি উত্তর দিন