1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

দক্ষতা, শিক্ষা ও কর্মসংস্থান—এক আয়োজনেই আগামীর রায়পুর।

  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১০ সময় দৃশ্য

মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি: 

উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর-এর আয়োজনে আজ অনুষ্ঠিত হলো ০২ মাসব্যাপী (বিনামূল্যে) ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের ০২টি ব্যাচের ৫০ (পঞ্চাশ) জন প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান। একইসাথে উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে ১০টি ব্যাচে মোট ২৫০ (দুইশত পঞ্চাশ) জন প্রশিক্ষণার্থীর ০২ মাসব্যাপী (বিনামূল্যে) ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মেহেদী হাসান মহোদয়। এ আয়োজনে সভাপতিত্ব করেন জনাব মেহেদী হাসান কাউছার, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, লক্ষ্মীপুর মহোদয়।

উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিৎ রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন রায়পুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ আবুল বাশার, সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়পুর জনাব নিগার সুলতানা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

সবচেয়ে আনন্দের বিষয়, প্রশিক্ষণ চলাকালেই ডিজিটাল মার্কেটিং কোর্সের ১৪ জন প্রশিক্ষণার্থী প্রায় ৩৬ হাজার টাকা এবং গ্রাফিক্স ডিজাইন কোর্সের ৬ জন প্রায় ১১ হাজার টাকা আয় করেছেন। অন্যরাও সফলতার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই তারা দেশ ও বিদেশের বিভিন্ন মার্কেটপ্লেসে নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখে কাজ করবেন এবং স্বাবলম্বী হয়ে দেশের সম্পদ হিসেবে নিজেদের প্রস্ফুটিত করবেন। এছাড়াও আজকের অনুষ্ঠানে ১০ (দশ) জন টপ আর্নার (Top Earner) এবং মেধা তালিকায় থাকা প্রশিক্ষণার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয় এবং সকল প্রশিক্ষণার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।

আমরা আশা করি নতুন ২৫০ (দুইশত পঞ্চাশ) জন প্রশিক্ষণার্থীও একই ভাবে এ উপজেলা প্রশাসন প্রদত্ত এ প্রশিক্ষণ গ্রহন করে নিজেদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলবেন।

প্রশিক্ষণ থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান, এভাবেই এগিয়ে যাক রায়পুরের তরুণরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে