1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আদালতে আইনজীবী সোহাগকে আসামি করে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডায় দক্ষ কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের, অপেক্ষায় হাজারো শিক্ষার্থী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ পুলিশের গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি

ঢাকা মেডিকেলে ৪৮ ঘণ্টায় ৪ কারাবন্দীর মৃত্যু

  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৫ সময় দৃশ্য

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর আরও এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে (রবিবার ও সোমবার) ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মোট চারজন কারাবন্দী মারা গেলেন।

​সর্বশেষ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৬৭ বছর বয়সী কারাবন্দী আলী আকবর মণ্ডলকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী এলাকায়। তবে তিনি কোন মামলায় বন্দী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

​এর আগে গত রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে মাত্র পৌনে দুই ঘণ্টার ব্যবধানে অপর তিন কারাবন্দীর মৃত্যু হয়। তারা হলেন—

​আবুল বাশার (৫৮): চাঁদপুরের কচুয়া থানার একটি মামলায় বন্দী ছিলেন।

​আবদুল কাইয়ুম (৬২): কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা, একাধিক মামলার আসামী।

​মো. শাহাদত হোসেন লিটন (৫২): খুলনার বাসিন্দা এবং সজাপ্রাপ্ত কয়েদি।

​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে