রাজধানী ঢাকার সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক আইন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৭৩২টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টার এ বিশেষ অভিযানে ট্রাফিক নিয়ম অমান্য করা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, উল্টো পথে যান চলাচল, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, বৈধ কাগজপত্র না থাকা এবং ফিটনেসবিহীন যানবাহনসহ বিভিন্ন অপরাধের দায়ে এসব মামলা করা হয়।
অভিযানকালে সড়ক আইন অমান্যকারী একাধিক যানবাহন ডাম্পিং ও রেকার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তা জানান, রাজধানীর যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা কমাতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। ট্রাফিক আইন মেনে চলে নিরাপদে যানবাহন চালানোর জন্য নগরবাসীকে বিনীত অনুরোধ জানিয়েছে ডিএমপি।
একটি উত্তর দিন