1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

“জাতীয় নাগরিক পার্টি—এনসিপি” ভোলা জেলা কর্তৃক আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা

  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ সময় দৃশ্য

মো.জিসান,ভোলা প্রতিনিধি:
বাংলাদেশের মানুষ আর দলীয়করণ, তদবির ও স্বজনপ্রীতির রাজনীতি দেখতে চায় না। জনগণ চায় একটি বৈষম্যহীন রাষ্ট্র—যেখানে সরকারি চাকরিতে নিয়োগ হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে, রাজনৈতিক পরিচয় কিংবা দলীয় সুপারিশের ভিত্তিতে নয়।

বিএনপি যদি তাদের অতীতের রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি ঘটিয়ে আবারও দলীয় সুপারিশে সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের চেষ্টা করে, যদি ভাইভা বোর্ডকে দলীয় বোর্ডে পরিণত করে নিজেদের পছন্দের লোকদের নিয়োগ দেওয়ার পথ তৈরি করতে চায়—তাহলে মনে রাখতে হবে, এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই।

এ দেশের তরুণ সমাজ তাদের অধিকার সম্পর্কে সচেতন। একজন মেধাবী তরুণের চাকরি কোনো নেতার সুপারিশের কাছে জিম্মি হতে পারে না। রাষ্ট্রের প্রশাসন কোনো রাজনৈতিক দলের দলীয় কার্যালয় নয়, সরকারি প্রতিষ্ঠান কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়।

আমরা চাই—নিয়োগে মেধা, প্রশাসনে নিরপেক্ষতা, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা এবং সর্বক্ষেত্রে জনগণের অধিকার।

কেউ যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আবারও দলীয়করণের পথে নিয়ে যেতে চায়, জনগণ তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে। তবে সেই প্রতিরোধ হবে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে।

তদবিরের রাজনীতি নয়—মেধার রাজনীতি চাই।
দলীয় নিয়োগ নয়—যোগ্যতার মূল্যায়ন চাই।
দখলদারিত্ব নয়—জনগণের অধিকার চাই।

একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

জনগণ জাগলে কোনো অপচেষ্টাই সফল হবে না—ইনশাআল্লাহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে