সড়ক ও নৌ পরিবহন খাতে চাঁদাবাজি উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শিগগিরই এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী।
তিনি জানান, দেশের মহাসড়ক ও যোগাযোগ ব্যবস্থা থেকে অবৈধ চাঁদা আদায় বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। চাঁদাবাজি বন্ধ হওয়ায় পণ্য পরিবহনে উৎপাদন ও বিপণন খরচ কমে এসেছে, যার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে খুচরা বাজারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সড়কে পণ্যবাহী যানবাহন থেকে চাঁদা আদায় কমে এসেছে। পরিবহন খরচ কমে গেলে এর প্রভাব অবশ্যই বাজারে গিয়ে পড়বে এবং সাধারণ মানুষ এর সুফল পাবে। আমরা কঠোর নজরদারি রাখছি যেন কোথাও পুনরায় চাঁদাবাজির সুযোগ সৃষ্টি না হয়।”
মন্ত্রী আরও উল্লেখ করেন, শৃঙ্খলা ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সব বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বাজারে পণ্যের সঠিক ও সহনীয় মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ চলছে।
একটি উত্তর দিন