মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম অভিমুখে ঘোষিত লং মার্চ কর্মসূচিতে অংশ নিতে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জমায়েত ও লং মার্চ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে কেরোয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রকম্পিত করে হাজারো নেতাকর্মী ও সমর্থক এই লং মার্চে অংশ নেন। পরবর্তীতে মিছিলটি চট্টগ্রাম অভিমুখী কেন্দ্রীয় লং মার্চের প্রধান বহরের সাথে গিয়ে যুক্ত হয়।
লং মার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কেরোয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ ইউনুস বলেন, জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়, তেলের দাম গ্যাসের দাম বিদ্যুতের বৃদ্ধির প্রতিবাদে আমাদের এই লং মার্চ অন্যায়ের প্রতিবাদ এবং দেশের সার্বিক স্থিতিশীলতা রক্ষায় জামায়াতে ইসলামী সর্বদা রাজপথে রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই চট্টগ্রাম অভিমুখে লং মার্চে কেরোয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। লং মার্চে কেরোয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতা, স্থানীয় কর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।
একটি উত্তর দিন