1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

গোপালগঞ্জ পৌরসভার প্রতিটি সড়ক খানা- খন্দরে ভরে গেছে, পথচারীদের চরম দুর্ভোগ

  • আপডেটের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ সময় দৃশ্য

এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ পৌর এলাকার প্রায় ৯০ শতাংশ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। বিভিন্ন সড়কের পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা।

গোপালগঞ্জ পৌরসভার স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বৃষ্টির সময় রাস্তার গর্তে পানি জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা-তা বোঝা কঠিন হয়ে পড়ে।

জনদুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্থ সড়কগুলো সংস্কার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিতে হবে। অন্যথায় বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাবে।

এ বিষয়ে গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, পৌরসভার ১৫টি ওয়ার্ডের মধ্যে ৬৫টি সড়কের দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। তবে অপর্যাপ্ত বাজেট ও প্রয়োজনীয় বরাদ্দের অভাবের কারণে সব সড়কের কাজ একসঙ্গে করা সম্ভব হচ্ছে না। পৌরবাসী বর্তমান অনেক কষ্ট নিয়ে বসবাস করছেন। বিগত সরকারের উন্নয়ন নিয়ে ও নানা অভিযোগ উঠেছে এর নিরেপক্ষ সুষ্ঠু তদন্ত দাবী করছেন পৌরবাসী! পৌরসভার বাজেট সহ অনেক দূর্নীতির ” দুদক তদন্ত দাবী করছি..?

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে