রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী কেরানীগঞ্জ এলাকার ত্রাস, একাধিক মামলার আসামি ও কুখ্যাত সন্ত্রাসী ফারুক ওরফে ‘কাইল্ল্যা ফারুক’কে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। কেরানীগঞ্জ এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর, বসিলivid, সিটি হাউজিং এবং কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজি, হামলা ও জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতো আগেও একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে সে বারবার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। সম্প্রতি গ্রেপ্তারের ভয়ে গা ঢাকা দিয়ে কেরানীগঞ্জ এলাকায় অবস্থান নিয়ে নতুন করে চাঁদাবাজি ও সন্ত্রাসী গ্যাং গড়ে তোলার চেষ্টা করছিল ফারুক।
অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রসহ অবৈধ সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন অস্ত্র মামলাসহ পূর্বের বিভিন্ন চাঁদাবাজি ও সহিংস অপরাধের মামলায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একটি উত্তর দিন