1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

ইবিতে হলের অবৈধ শিক্ষার্থী অপসারণ-সহ ৫ দাবিতে শিবিরের স্মারকলিপি

  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ সময় দৃশ্য

ইবি প্রতিনিধি:

শহীদ জিয়াউর রহমান হলের অবৈধ শিক্ষার্থী অপসারণ ও মেধার ভিত্তিতে সিট বণ্টন নিশ্চিতসহ পাঁচ দাবিতে প্রভোস্ট বরাবর স্মারকলিপি দিয়েছে হল শাখা ছাত্রশিবির। শনিবার( ১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. সেলিম রেজা বরাবর এ স্মরাকলিপি প্রদান করে তারা। এসময় হল শাখা ছাত্র শিবিরের সভাপতি আতিয়ার রহমানের নেতৃত্বে অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক সিট বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে নানা অনিয়ম ও বৈষম্য তুলে দাবি করা হয়-১. সর্বোচ্চ ১ (এক) দিনের মধ্যে হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের চিহ্নিত করে হল থেকে অপসারণ, মেধার ভিত্তিতে ফাঁকা সিট বণ্টন করতে হবে। ২. হলের সিট বণ্টনের ক্ষেত্রে সুস্পষ্ট, স্থায়ী, লিখিত ও সম-নীতিমালা প্রণয়ন ও প্রতি ৬ (ছয়) মাস অন্তর নিয়মতান্ত্রিকভাবে সিট এলোটমেন্ট দিতে হবে। ৩. পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন ও তদারকির আওতায় আনতে হবে। ৪. হলের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং ৫. হলের ডাইনিংয়ে মানসম্মত, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার পরিবেশন ও

জবাবদিহিমূলক ব্যবস্থা চালু করতে হবে।

এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. সেলিম রেজা বলেন, ৫ আগস্টের পর হলের সিট বরাদ্দ ও বৈধতা নিয়ে নানা সমস্যা তৈরি হওয়ায় অনেক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ৩৪ জন শিক্ষার্থী টাকা জমা দিয়ে হলে অবস্থান করলেও অফিসিয়ালি বৈধ ঘোষণা করা হয়নি। পূর্বের কর্তৃপক্ষ ৮৬টি সিট বরাদ্দ দিলেও বাস্তবে ৩১ জনের সিট ফাঁকা ছিল না। এসব জটিলতা প্রশাসনিকভাবে দ্রুত সমাধান করে ভবিষ্যতে সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক, রাজনৈতিক প্রভাবমুক্ত ও ন্যায্যতার ভিত্তিতে সিট প্রদান করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে