1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আদালতে আইনজীবী সোহাগকে আসামি করে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডায় দক্ষ কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের, অপেক্ষায় হাজারো শিক্ষার্থী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ পুলিশের গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি

অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ সময় দৃশ্য

দেশে বিদ্যমান সংকটগুলোকে পুঁজি করে কেউ যদি অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান এই বার্তা দেন।
প্রধানমন্ত্রী বলেন, “বিগত সরকারের রেখে যাওয়া বিভিন্ন সংকট ও বিদ্যমান সমস্যাকে কেন্দ্র করে কিছু দল ও ব্যক্তি জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, সেটিকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে তা দেশের আইনে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। কাজেই জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই—প্রত্যেকের নিজেদের সীমার মধ্যে থাকা দরকার।”
তিনি আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক মতপ্রকাশ ও গণতান্ত্রিক অধিকারের চর্চাকে সরকার সবসময় সম্মান জানায়, তবে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে ছাড় দেওয়া হবে না।
বিদ্যমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন যে, সরকার ইতোমধ্যে সংকট উত্তরণে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে এবং দ্রুতই এর সুফল সাধারণ মানুষ পাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে