1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

অবৈধ মাটি পরিবহনের অভিযোগে ৬ ড্রাম ট্রাকসহ আটক ৮, মামলা দায়ের

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪২ সময় দৃশ্য

মোঃআইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি পরিবহনের অপরাধে ৬টি ড্রাম ট্রাক জব্দ এবং ৮ জনকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।​পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এস আই (নিরস্ত্র) এস.এম গোলাম মোর্শেদের নেতৃত্বে একটি পুলিশ টিম বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১টা ৩০ মিনিটে বানেশ্বর-ঈশ্বরদী মহাসড়কের মঞ্জিলপুকুর বটতলা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে মাটি বহনকালে ৬টি ড্রাম ট্রাকসহ ৮ জনকে হাতেনাতে আটক করা হয়।​গ্রেফতারকৃতরা হলেন— রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের মোঃ মুন্না (২৬), মোঃ বকুল ইসলাম (৩৫), মোঃ সজল (২৬), মোঃ রিফাত (২২), মোঃ কলিন্স (২২) ও মোঃ জিসান (২৩) এবং নাটোরের লালপুর উপজেলার ভুইয়াপাড়া গ্রামের মোঃ সাকিব (২২) ও মোঃ খেজের আলী (৫৬)।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মামলা (মামলা নং-৩২, তারিখ: ২৮/০৮/২০২৬) রুজু করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ফসলি জমি রক্ষা ও অবৈধ মাটি কাটাকাটি বন্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে