1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

অপহরণের পর সিলেটে ফেলে গেল অষ্টম শ্রেণির ছাত্রকে

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৬ সময় দৃশ্য

এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে অপহরণকারীদের কবল থেকে উদ্ধার হয়েছে এক স্কুলছাত্র। উদ্ধার হওয়া ছাত্রের নাম সৈয়দ সাদাফ। সে উপজেলার নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
শুক্রবার সকালে সিলেটের জাফলং সড়কের শাহপরান এলাকায় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
সাদাফের বাবা সৈয়দ শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার ছেলের বর্ণনা অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৮টার দিকে নোয়াপড়া সিনেমা হলের কাছ থেকে তিন থেকে চারজন ব্যক্তি হঠাৎ তাকে আটক করে। এ সময় অপহরণকারীরা তাকে মাথায় আঘাত করে জোরপূর্বক একটি হাইএস গাড়িতে তুলে নেয়।
এরপর দীর্ঘ সময় গাড়িতে করে তাকে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় বলে সাদাফ তার পরিবারকে জানিয়েছে। রাতের শেষ দিকে সিলেটের জাফলং সড়কের শাহপরান এলাকায় অপহরণকারীরা তাকে গাড়ি থেকে ফেলে রেখে চলে যায়।
সাদাফের দাবি, গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের মধ্যে হিন্দি ভাষায় কথা বলছিল। এ ঘটনায় তার পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সৈয়দ শাহীন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ছেলের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগে পড়েন। রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে শুক্রবার সকালে শাহপরান এলাকায় স্থানীয় লোকজন ও একটি সিএনজি অটোরিকশাচালকের সহযোগিতায় সাদাফকে পাওয়া যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলের সঙ্গে যোগাযোগ করেন এবং পরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে আসা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাদাফের বাবা সৈয়দ শাহীন হবিগঞ্জের নোয়াপাড়া এলাকায় অবস্থিত সায়হাম শিল্পকারখানায় চাকরি করেন। তিনি পরিবার নিয়ে নোয়াপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করছেন সাদাফের বাবা। তার ধারণা, পূর্বপরিকল্পিতভাবে অপহরণকারীরা তার ছেলেকে অনুসরণ করছিল এবং সুযোগ বুঝে তাকে অপহরণ করে।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, তার ছেলেকে ভারতে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়ে থাকতে পারে। তবে কী কারণে অপহরণকারীরা তাকে পরে সিলেটের শাহপরান এলাকায় ফেলে রেখে চলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন সাদাফের পরিবারের সদস্যরা। এলাকায় একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র সক্রিয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখার জন্যও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে