1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ সময় দৃশ্য

সংসদীয় পথ এড়িয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’ কর্মসূচির মাধ্যমে বিরোধী দল গণতন্ত্র বিনষ্ট করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

​সংবাদ সম্মেলনে রিজভী বলেন, দেশের জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধী দল শুধুমাত্র রাজপথে অহেতুক সমালোচনা করে যাচ্ছে। সংকটের বিপরীতে সংসদে কোনো গঠনমূলক প্রস্তাবনা না দিয়ে তারা বাইরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সংসদ কার্যকর থাকা অবস্থায় রাজপথে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চের মতো কর্মসূচি করা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী এবং অর্থনৈতিকভাবে অযৌক্তিক।

​তিনি আরও অভিযোগ করেন, রাজপথের কর্মসূচি থেকে সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে এবং এগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে বিরোধী দল সেটিকে দমন-পীড়ন হিসেবে আখ্যায়িত করছে। রিজার্ভ বৃদ্ধি পাওয়ার মতো সরকারের ইতিবাচক উন্নয়নগুলো তারা জনগণের সামনে তুলে না ধরে আড়াল করার চক্রান্ত করছে বলেও দাবি করেন তিনি।

​সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews