1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাদরাসা শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাফুফের জোড়া আন্তর্জাতিক সম্মাননা কেন এখনও বিয়ের পিঁড়িতে বসেননি সুস্মিতা সেন? পুরনো অভিজ্ঞতা ও নতুন মন্তব্যে জটিল প্রশ্নের উত্তর দিতে গুগল সার্চে নতুন এআই মডেল ‘জেমিনি ৪ হাইড্রোজেন’ অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কঠোর প্রতিবাদ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে তীব্র যানজট ঢাকার আদালতে আইনজীবী সোহাগকে আসামি করে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কঠোর প্রতিবাদ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৮ সময় দৃশ্য

দেশের বিভিন্ন স্থানে নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক কর্মসূচি কিংবা মতাদর্শের নামে সাধারণ মানুষের জানমাল, জননিরাপত্তা, যান চলাচল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সহিংস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেশের শান্তি, স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

জাতীয়তাবাদী আইসিটি ফোরাম সংশ্লিষ্ট ঘটনাগুলোর নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের জনগণকে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হয়ে শান্তি, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিওর সত্যতা যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

সংগঠনটি মনে করে, জননিরাপত্তা, আইনের শাসন, নাগরিক অধিকার ও দেশের স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং সাধারণ নাগরিকদের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।

বিবৃতির শেষাংশে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম জানায়, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে তাদের অবস্থান সুস্পষ্ট। দেশে শান্তি, নিরাপত্তা, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনটির অঙ্গীকার অবিচল থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews