1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদরাসা শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাফুফের জোড়া আন্তর্জাতিক সম্মাননা কেন এখনও বিয়ের পিঁড়িতে বসেননি সুস্মিতা সেন? পুরনো অভিজ্ঞতা ও নতুন মন্তব্যে জটিল প্রশ্নের উত্তর দিতে গুগল সার্চে নতুন এআই মডেল ‘জেমিনি ৪ হাইড্রোজেন’ অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কঠোর প্রতিবাদ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে তীব্র যানজট ঢাকার আদালতে আইনজীবী সোহাগকে আসামি করে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ করছে জেলা বিএনপি

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৯ সময় দৃশ্য

নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি। তাঁর ছেলের বিরুদ্ধে এক ছাত্রদল নেতা হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগ এবং সম্প্রতি তাঁর নিজস্ব একটি অশালীন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় দল মারাত্মক ইমেজ সংকটে পড়েছে। জেলা পর্যায় থেকে দলের গঠনতন্ত্র অনুযায়ী এ বিষয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার না থাকায়, কেন্দ্রীয় কমিটিকে লিখিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ বা সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত নাটোর জেলা বিএনপির এক প্রস্তুতি সভায় জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, আব্দুল আজিজ জেলা বিএনপির একজন শীর্ষস্থানীয় দায়িত্বে থাকায় তাঁর বিরুদ্ধে জেলা শাখা এককভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে না। তাই উদ্ভূত সার্বিক পরিস্থিতি উল্লেখ করে কেন্দ্রীয় কমিটির কাছে শিগগিরই লিখিত প্রতিবেদন পাঠানো হবে এবং কেন্দ্রই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে ছাত্রদল নেতা শাকিল ইসলাম নিজ বাড়িতে ফেরার পথে বিলচলন শামসুজ্জোহা কলেজের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন। পেছন থেকে আসা মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হয়ে শাকিলকে বাংলাদেশ মেডিকেলে ভর্তি করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews