পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে পবিত্র নগরী মক্কায় পৌঁছে ওমরাহ পালন সম্পন্ন করেন তিনি। ওমরাহ পালনকালে তিনি দেশ ও দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ প্রার্থনা করেন।
ওমরাহ পালনের পর মক্কার পবিত্র হারাম শরিফ ও এর আশপাশের এলাকায় প্রবাসী বাংলাদেশীদের মুখোমুখি হন আসিফ মাহমুদ। সেখানে উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা তাকে স্বাগত জানান এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রবাসীরা তার খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। এ সময় এনসিপি নেতারা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেন।
মক্কার এই সফরের মাধ্যমে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মক্কার কর্মসূচি শেষ করে তিনি পবিত্র মদিনা মুনাওয়ারায় গমন করবেন এবং সফর শেষে ৩০ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
Leave a Reply