বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে এবং এর উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা দেশে এবং বিদেশে বসে সরকারকে চাপে ফেলার জন্য উসকানি দিচ্ছে। ভারতের মাটিতে বসে মদদ দেওয়া হচ্ছে এবং দেশের ভেতরের কোটি কোটি টাকা ব্যবহার করে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চালানো হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অঙ্গনে অন্তর্বর্তীকালীন সরকারের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা চালানো হচ্ছে, যা দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষা করতে সব অপশক্তির চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
Leave a Reply