1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের লংমার্চে পুলিশের লাঠিচার্জ: আহত একাধিক

  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ সময় দৃশ্য

চাকরি পুনর্বহালের এক দফা দাবিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পদযাত্রায় (লংমার্চ) লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

​আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আন্দোলনকারীরা সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকের অভিমুখে এক দফা দাবিতে পদযাত্রা বা লংমার্চ কর্মসূচি শুরু করেন। বিক্ষোভকারীরা সচিবালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাও করে স্বারকপত্র প্রদানের উদ্দেশ্যে রওনা হলে পুলিশ মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে।

​বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড প্রয়োগ করে।

​আন্দোলনরতদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো রকম পূর্ব বিজ্ঞপ্তি ছাড়া বা অন্যায্য পরীক্ষার অজুহাতে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। নিজেদের বকেয়া পাওনা এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা দীর্ঘদিন ধরে শান্তিপূণ আন্দোলন করে আসছিলেন। তবে শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশের এই লাঠিচার্জকে তারা ‘অন্যায্য’ বলে দাবি করেছেন।

​অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মতিঝিল ও সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং গণউপদ্রব এড়াতে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews