1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

শিশুদের ক্যানসার চিকিৎসায় লিওনেল মেসির ২৬ লাখ ইউরো অনুদান

  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ সময় দৃশ্য
Oplus_131072

মাঠের ফুটবলে একের পর এক কীর্তি গড়ার পাশাপাশি মাঠের বাইরেও মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন লিওনেল মেসি। স্পেনের বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসায় এক বিশেষায়িত হাসপাতাল নির্মাণে ২৬ লাখ ইউরো (২.৬ মিলিয়ন ইউরো) অনুদান দিয়েছে লিওনেল মেসি ফাউন্ডেশন।

​আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, বার্সেলোনায় শিশুদের বিশেষায়িত ক্যানসার চিকিৎসা কেন্দ্র ‘এসজেডি পেডিয়াট্রিক ক্যানসার সেন্টার’ (SJD Pediatric Cancer Center) গড়ার লক্ষ্যে মেসি তার নিজস্ব দাতব্য সংস্থার মাধ্যমে এই বিশাল অংকের অর্থ সহায়তা দেন। এটি ইউরোপের অন্যতম বৃহৎ পেডিয়াট্রিক ক্যানসার হাসপাতাল হিসেবে গড়ে উঠছে, যেখানে প্রতি বছর অন্তত ৪০০ শিশু আধুনিক চিকিৎসাসেবা পাবে।

​প্রায় ৩ কোটি ইউরো (৩০ মিলিয়ন ইউরো) ব্যয়ের এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পে মেসি ছাড়াও একাধিক সংস্থা ও ব্যক্তি অনুদান প্রদান করেন। ৫,১৩৭ বর্গমিটার আয়তনের এই হাসপাতালে ক্যানসার আক্রান্ত শিশুদের রোগ নির্ণয় ও চিকিৎসার সব ধরনের আধুনিক সুবিধা একই ছাদের নিচে রাখা হয়েছে।

​ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিন ধরেই শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও মানসিক বিকাশে কাজ করে যাচ্ছেন মেসি। এর আগেও তিনি নিজ জন্মশহর আর্জেন্টিনার রোসারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দান করেন এবং শিশুদের লিউকেমিয়া গবেষণা ও অপুষ্টি রোধে একাধিক প্রকল্পে আর্থিক সহায়তা নিশ্চিত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews