1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

দেশে জননিরাপত্তা নেই, জবাবদিহিতা চাইলে তেলে-বেগুনে জ্বলেন স্বরাষ্ট্রমন্ত্রী: রংপুরে নাহিদ ইসলাম

  • আপডেটের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ সময় দৃশ্য

দেশে আইনশৃঙ্খলার অবনতি ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেছেন, বর্তমানে সারাদেশে জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ, শিশু ও মা-বোনদের নিরাপত্তাদানে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​নাহিদ ইসলাম বলেন, “সারাদেশে এখন মানুষের জননিরাপত্তা নেই। কেন এই নিরাপত্তা নেই, কেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হচ্ছেন—তিনি তার জবাবদিহিতা সংসদে দিচ্ছেন না। আর রাজপথে বা বাইরে তার কাছে জবাবদিহি চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী তেলে-বেগুনে জ্বলে উঠছেন এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।”

​বক্তব্যে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবক্ষয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট, জ্বালানি ও সার সংকট এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের চিত্র তুলে ধরেন। তিনি আরও অভিযোগ করেন যে, পুলিশ সংস্কার না করে বিরোধী দল দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে পুনরায় ব্যবহার করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে দেশের ছাত্র-জনতা আর কাউকেই স্বৈরাচার হতে দেবে না উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, সরকার যদি স্বৈরাচারী আচরণ বজায় রাখে তবে রংপুরের মাটি থেকেই প্রথম বিপ্লব ও বিদ্রোহের সূচনা হবে।

​সমাবেশে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, নিত্যপণ্যের দাম কমানো ও জননিরাপত্তা নিশ্চিতকরণসহ ৮ দফা দাবি পুনর্ব্যক্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews