1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার, জানাল ডিবি

  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ সময় দৃশ্য

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রজন্ম লীগের এক প্রভাবশালী নেতা রয়েছেন বলে ডিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

​গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এতে স্টুডিওর গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম, কম্পিউটার, ক্যামেরা ও আসবাবপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্টুডিওর ব্যবহৃত জমির মালিকানা এবং সীমানা প্রাচীর বা গেট নির্মাণকে কেন্দ্র করে জমিটির মালিক ‘নিউগিনি প্রপার্টিজ’-এর সাথে অপর একটি পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বিরোধের জের ধরেই প্রতিপক্ষ বাহিনীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সীমানা ও স্থাপনায় হামলা চালাতে এসে সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতেও ভাঙচুর চালায়।

​ঘটনার পরপরই সালমান মুক্তাদির তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে ভাঙচুরের দৃশ্য দেখান এবং অভিযোগ করেন যে, একটি চক্র তার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেছিল এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানানোতেই এ হামলা চালানো হয়।

​বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করে। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews