মোঃ হাসান, লক্ষীপুর জেলা প্রতিনিধি:
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে ন্যাশনাল স সিটিজেনস পার্টি (এনসিপি)-র দিনব্যাপী সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী জেলা শহরের এক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এনসিপির লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূলে দলকে আরও সুসংগঠিত করা এবং জনগণের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে এনসিপি অগ্রণী ভূমিকা পালন করবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি স্তরে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী দেওয়ার লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
সভায় উপস্থিত জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও কৌশলগত পরামর্শ প্রদান করেন। একই সাথে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও তরুণ নেতৃত্ব বিকাশে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়।
সভায় জেলা এনসিপির শীর্ষ সারির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আগামী দিনের কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা নেতাদের হাতে সাংগঠনিক কর্মপরিকল্পনা তুলে দেওয়া হয়।
Leave a Reply