1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

শেখ হাসিনা দেশে ফিরলে বিচারের মুখোমুখি হতে হবে: বাবর

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ সময় দৃশ্য

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি হতে হবে এবং আদালতের রায় মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।

​বুধবার (২ সেপ্টেম্বর) নেত্রকোনার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

​লুৎফুজ্জামান বাবর বলেন, “শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করতে চাইলে করতে পারবেন, তবে উনার ক্ষেত্রে আইন নিজস্ব গতিতে চলবে। আইন সবার জন্যই সমান—আমার ক্ষেত্রে যেমন আইন প্রয়োগ হয়েছে, সবার ক্ষেত্রেও একইভাবে চলবে।”

​নিজের দীর্ঘ কারাবাসের স্মৃতি উল্লেখ করে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমি প্রায় সাড়ে ১৭ বছর জেলে ছিলাম। সম্পূর্ণ মিথ্যা মামলার ওপর ভিত্তি করে অন্যায়ভাবে আমাকে তিনটি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অন্যদিকে, শেখ হাসিনার ক্ষেত্রে যা ঘটছে তা স্বচ্ছ বিচার এবং সত্যের ভিত্তিতেই হচ্ছে, যার পক্ষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনও রয়েছে।” শেখ হাসিনা দেশে ফিরে বিচার প্রক্রিয়াকে মুখোমুখি করলে সেটিকে সাধুবাদ জানানোর কথা ব্যক্ত করেন তিনি।

​পূবালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হুমায়ুন মিয়াসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে