1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

লালপুরে মসজিদ কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৮ সময় দৃশ্য

মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর):

নাটোরের লালপুরে মসজিদ কমিটি গঠন ও উন্নয়ন কার্যক্রমকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। রোববার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের কারিগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।​আহতরা হলেন—কচুয়া গ্রামের মিজানুর রহমান কালু (৪২), তার দুই ছেলে মুন্না (১৮) ও শুভ (২৯), মাহমুদুল হাসান (১৪), চম্পা (৩৫), বড়শেরপাড়া গ্রামের আলমগীর হোসেন (৩৮), কেশববাড়িয়া গ্রামের বনি আমিন (২১), মাহাতাব হোসেন (৩৮) এবং হাঁসবাড়িয়া গ্রামের মাসুদ রানা (৪৫)।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারিগরপাড়া জামে মসজিদের নতুন কমিটি গঠন নিয়ে গত শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় আফসার আলীর সঙ্গে বর্তমান মসজিদ কমিটির সভাপতি নাসির উদ্দিন ও রফিকুল ইসলামের তর্ক-বিতর্ক হয়। স্থানীয়দের দাবি, প্রাথমিক এই বিরোধ শনিবার সন্ধ্যার পর রাজনৈতিক রঙ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে।​প্রত্যক্ষদর্শীরা জানান, আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান কালুর নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল আফসার আলীর পক্ষ নিয়ে কারিগরপাড়া এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন মুখোমুখি হলে বাকবিতণ্ডা শুরু হয়। কথার পিঠে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হন।​ঘটনার পর পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে আহত মাসুদ রানার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।​সংঘর্ষের খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কারিগরপাড়া ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করেই মূলত দুই পক্ষের সংঘর্ষ হয়। খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews