মোঃ হাসান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মেস পরিদর্শন এবং ফোর্সের জন্য তৈরি খাবারের মান পরীক্ষা করেছেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক।
১১ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) পুলিশ লাইন্স পরিদর্শনকালে তিনি মেসের সার্বিক পরিচ্ছন্নতা, রান্নাঘর এবং পরিবেশন ব্যবস্থা ঘুরে দেখেন। মেসের দায়িত্বপ্রাপ্তদের খাবারে মান ধরে রাখা ও উন্নত সেবা নিশ্চিত করার দিকনির্দেশনা দেন তিনি।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সে অবস্থিত জিম সেন্টার পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের শারীরিক সুস্থতা ও ফিটনেস বজায় রাখার জন্য জিমের সরঞ্জাম ব্যবহার ও অনুশীলনের ওপর গুরুত্ব আরোপ করেন।
পরিদর্শনকালে জেলা পুলিশ লাইন্সের আরআই (রিজার্ভ ইন্সপেক্টর) জনাব মোঃ শফিকুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply