1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

লক্ষ্মীপুর জেলার পুনাক সভানেত্রীর বৃক্ষরোপণ ও বৃক্ষ হস্তান্তর অনুষ্ঠান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৮ সময় দৃশ্য

মোঃ হাসান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
পরিবেশ সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুর-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন লক্ষ্মীপুর পুনাক-এর সভানেত্রী জনাব শারমিন আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গাছের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শুধু গাছ লাগালেই চলবে না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের শৈশব থেকেই পরিবেশপ্রেমী করে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
* জনাব শফিকুল ইসলাম, আরআই (পুলিশ লাইন্স), লক্ষ্মীপুর
* জনাব সালমা আক্তার, অধ্যক্ষ, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ
* লক্ষ্মীপুর পুনাক-এর অন্যান্য শিক্ষানুরাগী ও সম্মানিত সদস্যবৃন্দ
অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় পরিবেশপ্রেমীদের প্রতি নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে ফলজ, বনজ বা ঔষধি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews