1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ সময় দৃশ্য

 

মো: হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১ হাজার ১০০ টাকা ও তিনটি বাটন মোবাইল ফোনসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার এলাকায় এ অভিযান চালানো হয়।

 

পুলিশ জানায়, বাগভান্ডার বিজিবি ক্যাম্প সংলগ্ন বাগভান্ডার বাজারের পেছনের একটি সুপারি বাগানে দীর্ঘদিন ধরে ৪-৫টি জুয়ার আসর বসত। উপজেলার বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা সেখানে জুয়া খেলতে সমবেত হতো। পুলিশের দাবি, জুয়ার পাশাপাশি সেখানে মাদক সেবনেরও আসর চলত।

মাদক, চোরাচালান ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই জুয়ার আসর ঘিরে ফেলে। এ সময় চার জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১ হাজার ১০০ টাকা ও তিনটি বাটন মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় কয়েকজন জুয়াড়ি পরিত্যক্ত নর্দমাযুক্ত গোবরের গাঁদায় লাফিয়ে পড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তার ও পালিয়ে যাওয়া জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ ময়নাল হক (৬৫), পিতা-মৃত আব্দুল খালেক, বাগভান্ডার; মোঃ মাসুম হোসেন (৪৪), পিতা-মোঃ বজলার রহমান, বাগভান্ডার; মোঃ গাজীউর রহমান (৪৭), পিতা-মৃত করিম, খামার পত্রনবীশ এবং মোঃ নজরুল ইসলাম (৪১), পিতা-মোঃ সিরাজ উদ্দিন, বাগভান্ডার। তাদের সবার থানা ভূরুঙ্গামারী।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “জুয়া এবং মাদকের আসরগুলো একসঙ্গে চলে। মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews